'বাবার স্মৃতিচারণ ' - কলমে - পারমিতা রায়





বাবা, বাপি, আপ্পা
এই কথার অর্থ 
   জানেন কি কেউ, 
...... বাবা অর্থ 
এক জীবন দাবা।
হেরে হেরেই ভুত,
তবুও হাসি
একদম নিখুঁত!
বাবা, তিনি 
নামজাদা কেউ নয়;
বলেনি নয়কে কখনো ছয়,
তাই তার এত অবক্ষয়!
বাবা,এর অর্থ 
এক জীবন দাবা।
একটা ১৩ ই  পোষ,
চোখের জলে কেঁদে বেড়ায়-
আমার যতেক দোষ!
বাবা,  বাবা করে 
ডাকে আমার পাগলা মন
    পাই না আজ , 
আর কাছে তাকে, 
  স্মৃতি আগলে 
শান্ত হয় মন 
   
   কলমে ---  পারমিতা রায়


কোন মন্তব্য নেই:

সাপ্তাহিক সেরা

THE WAR GOD By Dr Kunal Roy

পাঠকের বিচারে সেরা লেখনী